বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ইমরান খন্দকাররের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ‘২৬) ভাঙ্গারহাট বাজারে অবস্থিত তাঁর নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৩০০ শতাধিক রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে মরহুম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রামানন্দ বৈদ্য, ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার শেখ, সাধারণ সম্পাদক মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য শোভন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল তালুকদার, রাধাগঞ্জ ইউনিয়ন যুব দলের সিনিয়র সহ-সভাপতি কাজী মাহাবুব আলম, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!