মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত  আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর

সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিক্ষক ও হাফেজ পড়ুয়া শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।

আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ ‘২৬) ২০ রমজান সকাল ৯টায় মাদ্রাসা চত্ত্বরে ইয়াতিম খানার শিক্ষক ও হাফেজ পড়ুয়া শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করেন আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মো. আছগর আলী, সহাকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন, সহকারি শিক্ষক হাফেজ মো. আফজাল হোসেন। এসময় ইয়াতিম খানার শিক্ষকসহ হাফেজ পড়ুয়া ১০ জন শিশুর মাঝে নতুন পোষাক হিসেবে পাঞ্জাবী-পাজামা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাকাতের হক আদায় করতে মাগুরা-তালতলা আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স, ইয়াতিম খানা ও হাফেজ পড়ুয়া শিশুদের উন্নয়নে পবিত্র রমজান মাসে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!