মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীনকে জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু) কর্তৃক হয়রানি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ ‘২৭) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীনা আক্তার চায়নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী শীলনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন সমিতির সাবেক সভাপতি এস. এম. গোলাম রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হোসেন মিঠু, পাইকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা, বসন্তপুর পার্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইমরান, দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবদাস মন্ডল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আসলাম, হাড়দ্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ অধিকারী, উভাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের নিকট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০২৫ সালের ৬ মে ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রারম্ভিক মূল্যায়ন চলাকালে ভুয়া জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু) বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা বন্ধ করার জন্য হুমকি প্রদান করেন। এ সময় সহকারী শিক্ষক আছিয়া পারভীন প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ৯টায় বহিরাগত লোকজন নিয়ে আবারও বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষায় বাঁধা সৃষ্টি ও সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর হামলা করে। এসময় অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করলে তাদেরকেও লাঞ্চিত করেন। এঘটনার পর উক্ত শিক্ষকের নিরাপত্তাজনিত কারণে ২১ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডেপুটেশন আদেশ দেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির কারিগর হিসেবে শিক্ষকদের ওপর এমন হামলা ও হয়রানি কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপত্তার কারণে অন্যত্র ডেপুটেশনে পাঠানো সহকারী শিক্ষক আছিয়া পারভীনকে তার পূর্বের কর্মস্থলে ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বহালের দাবিও জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!