মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

বর্তমান সময়েও আমাদের বদরের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে- এমপি মুহা: ইজ্জত উল্লাহর

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগেএ এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শহর সভাপতি মেহেদি হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন নবীর সঞ্চালনায় “বদর দিবসের গুরুত্ব ও আমাদের জন্য শিক্ষণীয় দিক” শীর্ষক এই সেমিনারে বক্তারা বদর যুদ্ধের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট এর শিক্ষা নিয়ে আলোচনা করেন। শনিবার (৭ মার্চ ‘২৬) সকাল ১০টায় সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শাহসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় নির্বাহি পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ।

তিনি বলন, “বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থলা এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এই যুদ্ধ ঈমানর শক্তি ও আত্মত্যাগের মাধ্যমে বিজয় অর্জিত হয়ছিল। বর্তমান সময়েও আমাদের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে।”

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “বদর ছিল ইসলামের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা ইসলামর ইতিহাস এক অবিস্মরণীয় অধ্যায়। এই যুদ্ধ আমাদের শেখায় কীভাবে ঈমান, একতা ও আল্লাহর ওপর নির্ভরশীলতা যেকোনা কঠিন পরিস্থিতিতির মোকাবিলায় শক্তি দিতে পারে। ”সেমিনার সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে রাখেন। সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমিন। তিনি বদরৈর শিক্ষাকে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আজকের মুসলিম উম্মাহের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বদরের সাহাবিদের মতো সাহসী, আত্মনিবেদিত ও আদর্শবান হতে হবে। সমাজে ন্যায়বিচার ও ইসলামের শাশ্বত আদর্শ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”সেমিনারের শেষে বদরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের শান্তি সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও সদর উপজেলা জামায়াতর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!