বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের নিয়ে গণইফতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহষ্পতিবার (৫ মার্চ ‘২৬) বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে শিক্ষার্থীদের মেডিকেল শাখা শিবিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার সভাপতি  সাব্বির আহমেদ সাকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজালাল সাকিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.কাজী আরিফ আহম্মদে, ডা. গাজী  নাসিরউদ্দীন. ডা.ফরহাদ জামিল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি, শহর সভাপতি মেহেদী হোসেন, জেলা সভাপতি জোবায়ের হোসেন প্রমুখ।  উল্লেখ্য, সাতক্ষীরা শহর শিবিরের একটি শাখা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ শাখা। পবিত্র রমজান উপলক্ষে এই প্রথম বারেরমত  গণইফতার আয়োজন করে সংগঠনটি।

প্রধান অতিথি এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, রমজান কেবল উপবাস নয়, বরং তাকওয়া (আল্লাহভীতি) অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ। তিনি বলেন পবিত্র মাস সমাজের সব ধরনের অন্যায় ও জুলুম থেকে মুক্ত থাকার অনুপ্রেরণা যোগায়। আসুন আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি মাসগুলো অতিবাহিত করি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, জাতীয় রাজনীতি যাইহোক ক্যাম্পাসগুলোতে আমরা কেনো বিভাজনের রাজনীতি করব না, আমরা সবাই মিলেমিশে রমজানের তাকওয়ায় বলিয়ান হয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!