
রাজনৈতিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রলের যুগ্ম আহবায়ক মোঃ শফিউল আলম মিলন (৩৬) কে আহত করা হয়েছে। আহত ছাত্রদল নেতা শফিউল আলম মিলন কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।
গত ০৩ মার্চ মঙ্গলবার রাত ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত শফিউল আলম মিলন বাদি হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানাগেছে, গত ০৩ মার্চ মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা শফিউল আলম মিলন কালিগঞ্জ হাসপাতালে যাওয়ার পথে তাকে একা পেয়ে রাজনৈতিক প্রতিপক্ষ পশ্চিম নারায়নপুর গ্রামের কিনু গাজীর ছেলে আব্দুল আলিম বাবু, আব্দুল খালেকের ছেলে আনারুল ইসলাম, রজব আলীর ছেলে কুদ্দুস, রফিকুল ইসলামের ছেলে সালমান, আলামিন হোসেনের ছেলে আসাদুল ইসলাম, খোরশেদ আলমের ছেলে সাহিদুল আলম কালাম, সাকাত সরদারের ছেলে আরিজুল ইসলাম সহ ৮/১০ জন সন্ত্রাসী লোহার রড, বাঁশের লাঠি, জিআই পাইপ, কাঠের বাটাম নিয়ে পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে মিলন প্রতিবাদ করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারপিট করে শফিউল ইসলাম মিলনের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে।
শফিউল আলম মিলন জানান, আব্দুল আলিম বাবু লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা বরাবর আঘাত করতে গেলে উক্ত আঘাত আমি হাত দিয়ে ঠেকাইলে আমার ডান হাতের কব্জিতে লাগে এবং গুরুতর হাড় ভাঙ্গা জখম করে।
আমি চিৎকার দিয়ে রাস্তার উপর পড়ে গেলে আনারুল ও কুদ্দুস উপর্যুপরি আমার মুখে, বুকে লাথি মেরে ফোলা জখম করে এবং আমার গলায় পা দিয়ে পাড়াইয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আসাদুল ইসলাম আমার প্যান্টের ডান পকেটে থাকা ৫,৩০০/- (পাঁচ হাজার তিনশত) টাকা নিয়ে নেয়।
আমার ডাক চিৎকার শুনে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমার চাচাত ভাই মোঃ রফিকুল ইসলাম লিটন হাসপাতাল হতে বের হয়ে ঘটনাস্থলে আসলে আসামীরা লোহার রড, বাঁশের লাঠি, জিআই পাইপ, কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করে তারও শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। এসময় আহতদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাসের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
আহত ছাত্রদল নেতা শফিউল আলম মিলন সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করার কারনে স্থানীয় নলতা ইউপি চেয়ারম্যান ও দল থেকে বহিষ্কৃত নেতা আজিজুর রহমানের ইন্দনে আমার উপরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
এব্যাপারে আহত শফিউল আলম মিলন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন প্রতিবেদককে বলেন, ছাত্রদল নেতা মিলনের উপর হামলার ঘটনায় কালিগঞ্জ থানায় নিয়মিত একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং- ০৩, তারিখ- ০৫-০৩-২৬, ধারা- ১৪৩,/৩৪১/৬২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৫/১১৪ পেনাল কোড।