বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৫ মার্চ ‘২৬) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ প্রমুখ।

উল্লেখ্য, বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরও অত্র বিদ্যালয়ের ৮৮ জন বুদ্ধি প্রতিবন্ধী, অটিজম, ডাউন-সিনড্রম, সেরিব্রাল পালসি শিক্ষার্থী ও ৪ জন শিক্ষা সহকারীর  মাঝে নতুন ঈদের নতুন পোশাক  বিতরন করা হয়। শিক্ষার্থীরা ঈদের নতুন পোশাক পেয়ে তাদের মন আনন্দে ভরে ওঠে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!