বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পিবার (৫ মার্চ ‘২৬) দূপুরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ মফিদুল্লাহর সভাপতিত্বে ও মাওঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, -সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল।

‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল মালেক, সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী মাওঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি সিষ্টেমের নাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি আদেশ মানলাম, অন্যটি মানলাম না এটা ইসলাম নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামি জীবন বিধান ও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামে যাকাত প্রদান করা বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে তারা যদি আদায় না করে তাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে জাকাত ভিত্তিক অর্থনিতী চালু করতে হবে। মুসলিম জাহানের নেতা হযরত মুহাম্মদ (সঃ) অসহায়, দরিদ্র মানুষের কল্যানে ও দারিদ্র্য বিমোচনে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালী কাছ থেকে জাকাত ফেতরা সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণের আহবান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!