শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরার শহীদ বেদীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার রাত ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দল , সামজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠণ ব্যানার নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকে। রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারের বেদীতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়রি, আমি কি ভুলিতে পারি” এ স্লোগান ছিল সকলের মুখে মুখে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। একে একে জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা প্রেসক্লাব, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন কমিটি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা শহীদদের প্রতি সম্মান জানান।শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথে কালো ব্যাজ ধারণ করে সর্বস্তরের মানুষ প্রভাত ফেরীতে অংশ নেয়।

দিবসটি পালন উপলক্ষে জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!