মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

বিজিবি’র অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

✍️আসা
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্ত চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ঔষধ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা, তলুইগাছা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি ‘২৬) এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশান মাঠ নামক স্থানে হতে ভারতীয় দুই বোতল মদ ও ঔষধ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করে।

এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বর্মিতলা নামক স্থান হতে ভারতীয় ঔষধ ও চশমা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারৈ মূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধংসের নিমিত্তে বিজিবির ষ্টোরে জমা রাখা হয়েছে।

তিনি আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশ বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!