বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সাতক্ষীরায় সেনাবাহিনী পরিচয় দেয়া ভুয়া গোয়েন্দা আটক

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেয়া এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এসময় ককটেল ও গুলি উদ্ধার হয়েছে।
আটক ভুয়া গোয়েন্দার নাম  মোঃ আবু মুসা (৩৫) । তিনি সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ‘২৬) দিবাগত রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। 
বুধবার (১১ ফেব্রুয়ারি ‘২৬) সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা (০১৯১১-০৫৮৭৭৩) মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমন্বয়ক মোঃ নাজমুল হোসাইন রনিকে জানান, আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে ককটেল ও গুলি আছে। বিষয়টি নাজমুল হোসেন রনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন। এরপর সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়দানকারী মোঃ আবু মুসাকে আটক করা হয়। 
তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারই (মুসা) দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দুটোর দিকে আলিপুরের একটি বাঁশ বাগান থেকে ৫টি ককটেল ও ৫টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয় দানকারী আবু মুসা ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!