বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন, জেলা প্রশাসকের প্রেসব্রিফিং

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ‘২৬) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস্ আফরোজা আখতার। 
প্রেসব্রিফিংকালে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসসহ অন্যান্যরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস্ আফরোজা আখতার প্রেসব্রিফিং-এ আরো জানান,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ থেকে প্রার্থীদের প্রচার-প্রাচারনা শেষ হয়েছে। আমাদের প্রস্তুতির অংশ হিসেবে চারটি সংসদীয় আসনে ৬০৯টি ভোট কেন্দ্র রয়েছে এসব ভোট কেন্দ্র গলোর ভোট কক্ষ সাজানো এবং ভোট কেন্দ্রর মধ্যে ৪০০ গজের মধ্যে যে চৌহর্দী নির্মান করা সে গুলো সম্পন্ন হয়েছে। এছাড়া ৬০৯ টি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা সংযুক্ত রয়েছে।
এছাড়াও, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত থাকে সেক্ষেত্রে আমাদের সকল বাহিনী তাদের যে টহল টিমসহ আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছে তারা ভোট কেন্দ্র গুলো টহল দিচ্ছেন। সেই সাথে যানবাহনে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে।
এছাড়া সার্বিক পরিস্থির অংশ হিসেবে আগামীকাল ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী সেটিও যাতে নিরাপদের সাথে ভোট কেন্দ্রে পৌছাতে পারে এবং থাকতে পারে সে ব্যবস্থা গুলোও আমরা সম্পন্ন করেছি। সূতরাং আমরা মনে করি আগামী ১২ তারিখ যে নির্বাচনটি হবে ইনশাল্লাহ সেটা অত্যান্ত উৎসব মূখর পরিবেশে হবে এবং ভোটাররা সেখানে এসে তাদের ভোট দিয়ে চলে যেতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!