বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

পুরাতন সাতক্ষীরার বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পুরাতন সাতক্ষীরা এলাকায় এক বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ছাত্রীর পিতা প্রাণনাথ দাসের বরাত দিয়ে সাতক্ষীরা থানার উপপরিদর্শক সোহেল রানা সাংবাদিকদের জানান, শনিবার (০৭ ফেব্রুয়ারি ‘২৬) রাতে পরিবারের চার সদস্য (স্বামী-স্ত্রী, ছেলে ও মেয়ে) একসাথে রাতের খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক দেড়টার দিকে প্রাণনাথ দাস লক্ষ্য করেন, মেয়ের কক্ষ ভেতর থেকে লক করা রয়েছে-যা তার মেয়ের স্বাভাবিক অভ্যাস ছিল না। এতে সন্দেহ হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ভেতরে ঢুকে তারা দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাদের একমাত্র মেয়ে ঝুলছে। পরে তাকে নামিয়ে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে মৃতের স্বজনরা জানান,প্রভা মেধাবী ছিল। সে এবার উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে শেষ করে তিনটি বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় স্থান করে নিয়েছিল। তিন বছর আগে প্রভার সাথে শহরের স্টেডিয়াম সংলগ্ন পানির ট্যাংকির পাশে এক ভিন্ন ধর্মী ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠাকে ভাল চোখে দেখেনি তার বাবা- মা। সম্প্রতি ওই ছেলে প্রভাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। তাছাড়া মৃতের বাবা প্রাননাথ দাস প্রগতি এনজিও খুলে অধিক মুনাফার লোভ দেখিয়ে পাঁচ শতাধিক মানুষের কাছ থেকে ৮০ কোটিরও বেশী টাকা প্রতারনা করে। দুই বছর আগে প্রভা ও তার ভাইসহ মাকে নিয়ে ভারতে পালাতে হয় প্রাণনাথ দাসের। ভারতে যেয়ে গোবরডাঙা থানার মামলায় কয়েক মাস দমদম জেল হাজতে থেকে স্বপরিবারে দেশে ফেরে প্রাননাথ। এখানে এসে কমপক্ষে ১০ টি প্রতারণা মামলায় বারবার জেল খাটতে হয় প্রাননাথকে। এসব কারণে প্রভা মানসিক যন্ত্রণায় ভুগছিল। ভূধর সরকার নামে একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের এক কোটি টাকা প্রতারনা করায় মানসিক যন্ত্রণা নিয়ে সম্প্রতি মারা যান ওই শিক্ষক। এতে প্রভাকে বিষন্ন মনে হতো। এমন এক পরিস্থিতিতে শনিবার গভীর রাতে প্রভা আত্মহত্যার পথ বেছে নেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন,বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!