বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ইসলামি ছাত্র শিবিরের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

“মেধা সততা ও দেশ প্রেমে গড়ি আগামীর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ।

রবিবার (৮ ফেব্রুয়ারী ‘২৬) বিকাল ৫ ঘটিকায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বর হতে মিছিল শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলোর তিন রাস্থার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে তালা থানা শিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সাভাপতিত্বে ও তালা থানা শিবিরের সেক্রেটারী শাহেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, শিবিরের জেলা অফিস সম্পাদক জিএম নাহিদ হাসান, জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মুজাহিদ হাসান, সেক্রেটারী ওমর ফারুক, সাবেক থানা সেক্রেটারী সাব্বির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ন্যায় ও আদর্শের সংগঠন, কোনো জুলুম নির্যাতনে বিগত বছর গুলোতে যেমন নিঃশেষ করা যায়নি, সেভাবে আগামীতে এই দেশে অতন্দ্র প্রহরীর ন্যায় ভুমিকা পালন করবে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনের হাঁ ভোটকে জয়যুক্ত করা আহ্বান জানাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!