
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, আমার সংসদীয় আসনে ৫ আগস্ট পরবর্তী সময়ে কেউ চাঁদাবাজি করে থাকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের সকল কিছু ফেরত দেয়া হবে ইনশাল্লাহ।
রবিবার (০৮ ফেব্রুয়ারি ‘২৬) বিকেলে কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্কে ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতিসংঘের একটি জরিপের ইতি মধ্যে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৬৫ টি আসনে এগিয়ে আছে। ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এ অঞ্চলে আপনাদের কাঙ্খিত উন্নয়ন করেছি। এজন্য কালিগঞ্জ উপজেলা বাসি আমার কাছে ঋণী। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে আপনারাই বিজয়ের মালা পরবেন। আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে ধানের শীষ ব্যাপক ভোটে এগিয়ে থাকবে। আমার কালিগঞ্জ উপজেলা বার্ষিক দায়িত্ব আপনাদের ঘরের ছেলেকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করা। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার উন্নয়নের সুযোগ করে দিবেন।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা সদস্য শেখ নুরুজ্জামান, যুক্তরাজ্য যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান শিমুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কাজী আলাউদ্দীনকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
জনসভার শুরুতে উৎসব মুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মী ও মা বোনেরা জনসভায় যোগ দেন।