বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

কালিগঞ্জের বেড়াখালী কাজী আলাউদ্দীনের ধানের শীষের উঠান বৈঠকে জনতার ঢল

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ‘২৬) সন্ধ্যা ৭টায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেড়াখালী কালী মন্দির মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য সুখলাল মন্ডলের সভাপতিত্বে এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দী নের কন্যা ডা. ইফাদ জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইফাদ জাহান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবে এটাই বিএনপির প্রত্যাশা।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী সাফুই, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক গাজী, সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম, বেড়াখালী কালী মন্দির কমিটির সভাপতি বাপ্পী সরকার, সহ-সভাপতি মহাদেব মন্ডল, পল্লী চিকিৎসক গৌউর সরকার,পরিতোষ সরকার, রনজিত সরকারসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা।বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!