বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চাই এজন্যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন- মুহাদ্দিস রবিউল বাশার

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ‘২৬) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রওশন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ড. মিজানুর রহমান, আশাশুনির শোমনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরে নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন,আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এজন্যে দাঁড়িপাল্লায় ভোট চাই। সৎ লোকের শাসন ছাড়া দেশের কল্যাণ সম্ভব নয়। আপনারা দেখেছেন, জামায়াতে ইসলামীর মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে একটি টাকাও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। আমরা আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় পার্টি শাসন দেখেছি। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে দেশ পরিচালনার সুযোগ দিন।তিনি আরও বলেন,আমরা মদিনার সনদের আলোকে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়বিচার, ইনসাফ ও মানুষের অধিকার নিশ্চিত হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!