বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ 

সাতক্ষীরায় মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমোটো তুলতে যেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ঘের মালিকের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমোটো তুলতে যেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ‘২৬) সকাল ৮টার দিকে সাতক্ষীর সদরের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহমান সবুজ (৩৫) ও তেঁতুলডাঙা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

তেঁতুলডাঙা গ্রামের আবু মুছার ছেলে আবু সাঈদ জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে নিজস্ব মৎস্য ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো খেত বাঁচতে তাদের গ্রামের মুহিউস সুন্নাহ কারীমিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মনিরুল ইসলাম বেড়িবাঁধের চারপাশে বৈদ্যুতিক তার টানান। শনিবার সকাল ৮টার দিকে মনিরুল ইসলাম তাদের ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো তুলছিলেন। টমেটো তোলার একপর্যায়ে তিনি পা পিছলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘেরের আব্দুর রহমান সবুজ ছুঁটে এসে তাকে উদ্ধার করতে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যান। একপর্যায়ে তিনি(সাঈদ) ছুঁটে এসে বাঁশ দিয়ে তারে আঘাত করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই সবুজ ও মনিরুল মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

নিহত সবুজের মা মমতাজ বেগম ও মনিরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম জানান, বাদ জোহর নিজ নিজ গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবাারিক কবরস্থানে নিহতদের লাশ দাফন করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!