শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামায়াত সার্বজনীন না, তারা ১৮ কোটি মানুষের নেতৃত্ব দিতে পারেনা : ধানের শীষের জনসভায় কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, জামায়াত সার্বজনীন না, তারা ১৮ কোটি মানুষের নেতৃত্ব দিতে পারেনা। তারা নির্বাচিত হলে শুধু তাদের কর্মীরা সুবিধা পাবে।

শুক্রবার (৩০ জানুয়ারি ‘২৬) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত কদমতলা ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় কাজী আলাউদ্দীন বলেন, জামায়াত যে প্রতিষ্ঠান গুলো পরিচালনা করে কোথাও কি দেখেছেন তাদের লোকের বাহিরে চাকরি দিতে? কোনো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ভাইয়েরা সেই প্রতিষ্ঠানে চাকরি পায়না। জামায়াত যখন দেখেছে এ আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে যাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে একজনকে ফুটবল মার্কা দিয়ে এখানে ছেড়েছে, যদি কিছু ভোট কেটে দিয়ে তাদের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করা যায়। আপনারা দেখেছেন তাদের দলের আইনজীবী শিশির মনির উকালতি করে ওই ফুটবলকে ফেরত এনেছেন কোর্ট থেকে।

কালিগঞ্জ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে কালিগঞ্জ ও দেবহাটার অভূতপূর্ব উন্নয়ন করেছি। জনগণ সেই উন্নয়নের সুফল এখনও পাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আবারও যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকায় কোনো মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, দখলবাজি থাকবে না, চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা দুর্নীতির সুযোগও থাকবে না।

জনসভায় রতন ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান শিমু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলার সাবেক সদস্য সচিব ডাঃ শরিফুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান প্রমুখ।

এসময় রতনপুর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!