বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ 

নির্বাচনী জনসভায় অসুস্থ সাতক্ষীরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচনী জনসভা চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ‘২৬) বিকালে কলারোয়া উপজেলার চন্দনপুর পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। সেখানে বক্তব্যে চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চন্দনপুর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় জনসভায় অংশ নেন তিনি। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভা চলছিল। এরই মধ্যে হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ঘটনায় জনসভাস্থলে কিছু সময়ের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে পারিবারিক সূত্র জানা গেছে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি এখন অনেকটা ভালো রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!