সাতক্ষীরা-২আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকান্ডা ছড়াচ্ছে-নির্বাচনী পথসভায় আব্দুর রউফ
✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
১১৯
বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারী ‘২৬) সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা হাটখোলায় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে পৌর বিএনপির আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। সাতক্ষীরার ভোটাররা ধানের শীষে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধানের শীষের নিশ্চিত জয় দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকাণ্ডা ছড়াচ্ছে। তাদের কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় রোধ করতে পারবেনা ইনশাআল্লাহ।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব প্রমুখ।
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের নির্বাচনী পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা, উপজেলা, পৌর ৩নং ওয়ার্ড এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য নারী পুরুষরা উপস্থিত ছিলেন।