রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

তালায় দাড়ীপাল্লার নির্বাচনী জনসভা ও মিছিল

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারী ‘২৬) বিকাল ৩টায় তালা পুরাতন হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ মাসুম বিল্লাহ, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, ঢাকা পল্টন থানার যুব জামায়াতের সভাপতি ডাঃ তবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, এ্যড. মশিয়ার রহমান, মাওঃ কবিরুল ইসলাম, কাজী মাহফুজুর রহমান, শাহ আলম, মাওঃ রেজাউল করিম, আনোয়ার হোসেন, নাহিদ হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জামালুল বান্না, সাব্বির হোসেন প্রমুখ।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। তিনি সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লা কে বিজয়ী করার আহবান জানান ।
‎‎সমাবেশ শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!