বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। জেলার সাতটি উপজেলায়  মৃৎশিল্পরা দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ করছেন তারা। প্রতিমার কাঠামো প্রস্তুত ও মাটি শুকানোর কাজ শেষ করে বর্তমানে চলছে রং করা, চোখ আঁকা ও অলঙ্করণসহ চূড়ান্ত কাজ। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সরস্বতী পূজা শুরু হবে।

শিল্পী সুনীল চক্রবর্তী, কালীদাস মন্ডলসহ কয়েকজন জানান, সরস্বতী প্রতিমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চোখ আঁকা, যাকে ‘প্রাণ প্রতিষ্ঠা’ বলা হয়। তাই এই কাজ অত্যন্ত যত্ন ও নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। মৃৎশিল্পীরা আরও জানান, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে কিছুটা সমস্যার মুখে পড়তে হলেও সময়মতো প্রতিমা সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। 

এদিকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় নিয়ম মেনে স্বরস্বতী পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমা স্থাপন, মণ্ডপ সাজানো ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষের পথে।

সব মিলিয়ে সাতক্ষীরায় সরস্বতী পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিদ্যার দেবীর আগমনে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!