বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

সংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানের

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
অদম্য মনোবল, নিষ্ঠা আর স্বপ্নের প্রতি গভীর বিশ্বাস থাকলে যে সব সীমাবদ্ধতাকেই জয় করা যায় তারই অনন্য উদাহরণ সৃষ্টি করেছে শামস ফারদিন দিহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১০৩তম স্থান অর্জন করে দিহান প্রমাণ করেছে প্রতিকূলতাও সাফল্যের পথে বাধা হতে পারে না।
একটি মফস্বল শহর থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এই কৃতিত্ব অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম আর নীরব সাধনা। দিহানের বাবা সিনিয়র সাংবাদিক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম কামরুজ্জামান দূর্ভাগ্যবশত অফিসের ছাদ থেকে পড়ে যেয়ে গুরুতর অসুস্থ। বাবার এই অসুস্থতার কারণে ঢাকায় গিয়ে ভর্তি কোচিং করার সুযোগ না পেলেও দিহান নিজের অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে শক্ত করে ধরে রেখেছে।
পরিবার সূত্রে জানা যায়, কঠিন এই সময়ে দিহানের মা সেলিনা সুলতানা সাতক্ষীরার ছফুরননেছা কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংসার ও সন্তানের পড়াশোনার সব দায়িত্ব একাই বহন করেছেন। মায়ের ত্যাগ, সময় ও নিরব প্রেরণাই ছিল দিহানের পথচলার অন্যতম শক্তি।
দিহানের জীবনে অনুপ্রেরণার আরেকটি বড় উৎস তার নানা—সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শহীদউল্লাহ। নানার সঙ্গে নিয়মিত ইংরেজি পত্রিকা পাঠ, হাঁটাহাঁটি এবং জীবনবোধ নিয়ে আলোচনা দিহানের চিন্তাশক্তি ও মননে গভীর প্রভাব ফেলেছে। নানার অনেক স্বপ্ন ও আদরের মানুষ এই শামস ফারদিন দিহান।
এই অসাধারণ সাফল্যে দিহানের পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ী মহল গভীর আনন্দ প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করেন, এই অর্জন কেবল একটি পরীক্ষার ফল নয়—এটি অধ্যবসায়, ধৈর্য এবং পারিবারিক মূল্যবোধের প্রতিফলন।
সবার দোয়ায় সামনে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে শামস ফারদিন দিহান—এমন প্রত্যাশাই এখন সবার।
উল্লেখ্য, দিহান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, যা তার অসাধারণ কৃতিত্বের পরিচয় বহন করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!