শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল প্রায় ৩ হাজার রোজাদার ব্যক্তিদের সাথে ইফতার করলেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা সীমান্তে বিজিবির অ ভি যা ন সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জ ব্দ দেবহাটায় দু্ইশত শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ছাত্রশিবিরের  পরকিয়া ও যৌ তু কে র দাবিতে স্ত্রীকে নি র্যা ত ন! আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বি রু দ্ধে মা ম লা টেকসই বাঁধ না থাকায় ইছামতি নদী গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড  সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে

তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডা কা তি র অভিযোগ : দুই কোটি ১০ লাখ টাকা লু ট, ঘটনা রহ স্য জ ন ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় দুই কোটি ১০ লাখ টাকা লুট করে ডাকাতরা পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ‘২৬) গভীর রাতে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে ৪–৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে।
রুহুল আমিনের মা আফরোজা বেগম জানান, রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তারা দাবি করে, বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে। এ কথা বলে ঘরে প্রবেশ করে তারা প্রথমে কাউকে না পেয়ে অস্ত্র আছে কি না জানতে চায়। অস্ত্র না পেয়ে তাকে ধমক দিয়ে চুপ থাকতে বাধ্য করে এবং ঘরে রাখা টাকার বিষয়ে জিজ্ঞাসা করে।
একপর্যায়ে ডাকাতরা ঘরের ভেতর থেকে ১০ লাখ টাকা এবং ঘরের বাইরে জ্বালানি ঘরের মাচার মধ্যে রাখা আরও ২ কোটি টাকা লুট করে নেয়। এ সময় তারা বাজি ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।
পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন জানান, ঘটনার সময় তিনি তার নতুন বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফল কবির পুলিশ জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!