
গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ইয়ার আলী এবং বাহার আলী সহোদর দুর্ধর্ষ ডাকাত। তারা দীর্ঘদিন স্থানীয়দের অস্ত্রের মুখে জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি ইয়ার আলী এবং বাহার আলী হাত বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে।
গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলায় দায়িত্বরত কালিগঞ্জ সেনা ক্যাম্পের সেনা সদস্য ও পুলিশের একটি দল যৌথভাবে সোমবার (১৯ জানুয়ারি ‘২৬) রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাত দলের সক্রীয় সহযোগীকে হোসেনপুর গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজন ঘনিষ্ঠ সহযোগীকে কৃষ্ণনগর গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তল্লাশির মাধ্যমে তাদের বাসা থেকে পিস্তল এর ম্যাগাজিন, বিস্ফোরক এবং বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে ডাকাত দলের শীর্ষ সহযোগীদের কালিগঞ্জ থানায় প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, উক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান চলমান থাকবে।