মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

দেশের সকল উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

দেশ ব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরের ঘোনা বাজারে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে ঘোনা বাজারে ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশের সকল উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পৃথিবীটা ক্ষণস্থায়ী আমরা চিরদিন বেঁচে থাকবোনা। যতদিন বাঁচবো দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে। আমি যে গতিতে সাতক্ষীরার উন্নয়নে কাজ করে এগিয়ে যেতে চাই তা পারিনা শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সব সময় পিছিয়ে পড়ি। নিজে এবং নিজ এলাকাসহ দেশের মানুষকে করোনা থেকে নিরাপদে রাখতে সকলকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ বিধি মেনে চলতে হবে। সেই সাথে করোনার সংক্রমণ রোধে সবাইকে আরো বেশি সতর্ক হওয়ার আহবান জানান এমপি রবি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি’র প্রধান নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, সদর উজেলা প্রকৌশলী মো. সফিউল আজম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু ও নির্মাণ কাজের ঠিকাদার মো. আব্দুল হাকিম প্রমুখ। দেশ ব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজারে ২ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৫শ’ ১৮ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট দুইতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ঘোনা বাজারে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!