শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ট হলেন যারা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান মনোনিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক, স্কাউট শিক্ষক ও শিক্ষার্থীরা।

মুল্যায়ন শেষে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে সখিপুর ফাযিল মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মোহাম্মাদ ইয়াকুব আলী। কলেজ পর্যায়ে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম টানা ৪র্থবার শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে মনোনিত হয়েছেন। একই সাথে শ্রেষ্ট বিদ্যালয় শিক্ষার্থী দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের ফাতিমা রহমান, শ্রেষ্ট মাদ্রাসা শিক্ষার্থী নওয়াপাড়া সিদ্দিকীয়া আলীম মাদ্রাসার মাহবুব আলম, শ্রেষ্ট কলেজ শিক্ষার্থী সরকারি কেবিএ কলেজের আফরিন মৌ আচল। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সেখ ইসরাইল আসেক মাগফুর, মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে সখিপুর ফাযিল মাদ্রাসা প্রধান অধ্যক্ষ মোহাম্মাদ ইয়াকুব আলী, শ্রেষ্ট কলেজ সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী নির্বাচিত হয়েছে। এছাড়া উপজেলার শ্রেষ্ট শ্রেণি শিক্ষক হিসাবে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহিনুজ্জামান, নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক আনোয়ারুল ইসলাম ও সরকারি কেবিএ কলেজের প্রভাষক মনিরুজ্জামান মহসিন নির্বাচিত হয়েছেন। একই সাথে উপজেলার শ্রেষ্ট রোভার স্কাউট লিডার সরকারি কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, শ্রেষ্ট রোভার স্কাউট গ্রুপ সরকারি কেবিএ কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক মিলনী বালা শ্রেষ্ট গার্লস গাইড শিক্ষক ও শ্রেষ্ট গার্লস গাইডস্ গ্রæপ নির্বাচিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!