বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সাতক্ষীরা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত “প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

সম্প্রতি উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতির নির্দেশে উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শীঘ্রই শুরু করার জন্য জেলা স্কাউটসের নামে ভূমি মালিকানা দলিল, খতিয়ান, খারিজা, পরচা, খাজনা/কর হালনাগাদ পরিশোধের তথ্য এবং ভূমির ডিজিটাল সার্ভের তথ্য প্রয়োজনীয় প্রকল্প কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমীন ২৬ অক্টোবর ২০২৩ তারিখে স্মারক নং- বাঃ স্কাঃ (প্রাঃ বিঃ কাঃ স্কা: স: প্র:/৪র্থ)/১৭১৩ (১০/১৪০)/২০২৩-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাদ্দের মাধ্যমে কাজ সম্পন্ন হলে জেলা স্তরের কাব ও স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, বর্তমান সরকার শিশু ও কিশোর-কিশোরীদের স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের ফলে জেলার কাব ও স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!