বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট

বিষ্ণুপুর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি ‘২৬) সন্ধ্যায় চাঁচাই ফুটবল মাঠ সংলগ্নে দুই নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ১৭ আসনে জননেতা তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ধানেরশীষ এর নমিনী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের বড়ছেলে কাজী সাজিদুর রহমান সাজু।

তিনি বলেন তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। ভোটারদের কাছে ধানের শীষের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে এবং শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে নির্বাচনী কাজ পরিচালনা করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যেকটি ওয়ার্ডে কার্যকর টিম গঠন এবং ঘরে ঘরে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, ইদ্রিস আলী সরদার, শেখ আব্দুস সালাম, আব্দুল জলিল, মারুফ মুন্নুন দোলন, আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, সহ সভাপতি আব্দুস সালাম সরদার, মশিউর রহমান রাজু প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!