বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

গভীর রাতে তালা ও ডুমুরিয়া থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা থানা এবং রাত আড়াইটার দিকে খুলনার ডুমুরিয়া থানা রবিবার (০৪ জানুয়ারি ‘২৬) রাত ১ টার দিকে আকস্মিক পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) শেখ জয়নুদ্দিন-পিপিএম-সেবা।

এ সময় অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন থানার সকল রেজিস্টার ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি থানায় কর্মরত পুলিশ ফোর্সের প্রস্তুতি, ডিউটির মান, শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় থানার দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন।

পরিদর্শনকালে ডুমুরিয়া থানার ওসি, তালার থানার ওসি (তদন্ত)সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!