বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

শিক্ষকদের কর্মবিরতি চলায় সাতক্ষীরার চারটি সরকারি স্কুলে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের অধিকার ও বঞ্চনার প্রেক্ষিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কর্মবিরতির কারণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারিত বার্ষিক পরীক্ষা না দিতে পেরে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর’২৫) চার দফা দাবিতে সাতক্ষীরায় সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতী চলায় জেলার চারটি সরকারি স্কুলে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা। স্কুল বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবকরা বিদ্যালয়ের গেটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যায়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম অসন্তোস প্রকাশ করে।
তবে শিক্ষকরা বলছেন, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কর্মবিরতি কবে প্রত্যাহার হবে তাও তারা জানেননা।  
এদিকে ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা বলছেন শিক্ষকদের দাবি থাকতেই পারে কিন্তু পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা মোটেও ঠিক হযনি। এতে শিক্ষার্থীর শিক্ষাজীবন, মানসিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। অনিশ্চয়তার মূখে পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যত।
উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তালার দুটি সরকারি স্কুল এ গতকাল ও আজ পরিক্ষা হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!