বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী গণসংযোগ 

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটোরী ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির সাতক্ষীরা-২ ( সদর ও দেবহাটা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েম করা তেমনি ফরজ। স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারেনি। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ। সবগুলো দলের ভোট বাক্স একটি। আপনারা অবশ্যই কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ‘২৫) পৌরসভার ৭নং ওয়ার্ড ইটাগাছা এলাকায় গণসংযোগকালে জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সর্বাত্নক সহযোগীতা করবো ইনশাআল্লাহ।

উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘জামায়াত ইসলামী সরকার গঠনের দায়িত্ব পেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঘুষ ছাড়া সরকারি সকল সেবা পাবেন। সেবার জন্য আমার কাছে যেতে হবে না। ন্যায্য অধিকার ও সেবা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ইনশাআল্লাহ।

তিনি সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা, ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় নূরানি মাদ্রাসা, ইটাগাছা মাদ্রাসা মসজিদের হেফজখানার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, ৭নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা নূরুলহক, সেক্রেটারী আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!