মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি হলেন সিনিয়র সাংবাদিক এ্যাড. এবিএম সেলিম

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট এবিএম সেলিম। তিনি জেলার একজন সিনিয়র আইনজীবী এবং দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক হিসেবে সুপরিচিত।

আইন অঙ্গনে তার দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, সততা ও সুনামের ভিত্তিতেই তাকে এপিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

সহকর্মী আইনজীবীরা বলেন, এ্যাড. এবিএম সেলিম সবসময় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইন পেশায় পেশাদারিত্ব বজায় রাখতে কাজ করে এসেছেন। তার অভিজ্ঞতা বিচারসেবার গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকতা ও আইন-দুই ক্ষেত্রেই সক্রিয় থাকায় তিনি সাধারণ মানুষের ভিন্ন ভিন্ন সমস্যা ও বাস্তবতা ঘনিষ্ঠভাবে অনুভব করেন, যা তার দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পেয়ে এ্যাড. এবিএম সেলিম জানান, তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করতে তিনি নিরলসভাবে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!