শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার মাধবকাটিতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে যুবদলের উদ্যোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  
সোমবার (১ ডিসেম্বর ‘২৫) রাত ৮ টার দিকে উপজেলার মাধবকাটি বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও যুবনেতা তরিকুল ইসলাম সোহাগের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা যুবদল নেতা হাফিজুর রহমান মুকুল, শফিকুল আলম বাবু, আলী শাহিন প্রমুখ। 
ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সহ-সভাপতি আলতাফ হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ -সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রাজনীতির শিকার। অবরুদ্ধ জীবনে তাকে শারীরিক ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। স্লো পয়জনিং করা হয়েছিল। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আবারও মাঠে ফিরে আসেন। 
বক্তারা আরো বলেন- বেগম জিয়া এখনো এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাঁর সুস্থতা আমাদের রাজনৈতিক প্রেরণা। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি- তিনি যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন -মাধবকাটি বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!