বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ নির্ধারিত জনসভা না করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান  

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর নির্বাচনী জনসভার পরিবর্তে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর ‘২৫) বিকালে পারুলিয়া রায়হান চত্বরে দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে  দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমার মন খুবই খারাপ। অনেক ভারাক্রান্ত হৃদয়ে আমি দিন অতিবাহিত করছি। আমার নেত্রী আমার মা তিনি আজ খুবই অসুস্থ। মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জাতীয়তাবাদী দল বিএনপি’র কঠিন সময়েও তিনি এদেশ এবং দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে যাননি। এখন বিএনপি সুদিন আসছে। হে আল্লাহ তুমি আমার আপোষহীন নেত্রীকে সুদিন দেখার জন্য বাঁচিয়ে রাখো। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব, পৌত্র আব্দুল্লাহ সিয়াম, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের  সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ। 
এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল যুবদল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদল সহ  দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আব্দুস সাত্তার। 
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান শরাফী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!