বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

তালায় ৮ দলীয় জোটের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারী ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলীয় জোট খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ৮ দলীয় জোট তালা উপজেলা শাখার আয়োজনে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৩০ নভেম্বর ‘২৫) বিকাল ৫ টায় উপজেলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ডাক বাংলো মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব ডাক্তার মাহমুদুল হক।

উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন তালা উপজেলা সভাপতি সভাপতি মাওলানা আব্দুস সবুর, সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ হোসেন, দাওয়া সম্পাদক ডাঃ আহসানুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা অফিস সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেন, মাগুরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, মাগুরা ইউনিয়ন আমির কামাল হোসেন, খলিলনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আকবর হোসেন, তালা সদর ওয়ার্ড সেক্রেটারি ওয়াহিদুজ্জামান রিপন,শিক্ষক আল আমিন, আব্দুস সবুর প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করার স্বার্থে সমাবেশে দলে দলে যোগ দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!