বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলিপুর দোয়া ও মিলাদ মাহফিল

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ‘২৫) বাদ জোহর আলিপুর আব্দুস সাত্তার কমপ্লেক্সে আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্তা ও দীর্ঘায়ু কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি শুধু বিএনপিরই নন, দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। তার দ্রুত আরোগ্য লাভ আমাদের সবার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “দেশব্যাপী নেতাকর্মীসহ সাধারণ মানুষও তার সুস্তার জন্য দোয়া করছেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করি। তার সুস্থতা দেশের জন্য আশীর্বাদ।”

এসময় আরও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ বিভিন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!