বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

গোপালগঞ্জে বিএনপির প্রার্থীর মনোনয়ন বা”তিলের দা”বিতে বিএনপির হেভি ওয়েট নেতাদের বিক্ষোভ ও মোটর শোভাযাত্রা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর -এর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি’র গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, বারবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সহ ৫ নেতা এক হয়ে বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ‘২৫) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ জেলা শহরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা বের করে। উক্ত মিছিল ও শোভাযাত্রাটি প্রথমে গোপালগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়া হয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়ায় গিয়ে শেষ হয়।

উক্ত শোভাযাত্রায় গোপালগঞ্জ-২ আসনের বিএনপি’র হেভি ওয়েট ৫ নেতার প্রায় ২ সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এম এইচ খান মঞ্জু বলেন, গোপালগঞ্জ-২ আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা সেটা প্রত্যাখ্যান করছি এবং বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানাচ্ছি।

গোপালগঞ্জ-২ আসন থেকে পরপর তিনবার বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গোপালগঞ্জ-২ আসনে যাকে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে সে জনবিচ্ছিন্ন একজন প্রার্থী, চাঁদাবাজ, মামলাবাজ। তাকে গোপালগঞ্জ-২ আসনের সাধারণ কোন জনগণ চেনেন না তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় অবৈধ অস্ত্রের অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণ এবং বিএনপির সমর্থকেরা প্রার্থীতা পূনঃ বিবেচনার জন্য আজকে আমরা মনোনয়ন বঞ্চিত পাঁচজন প্রার্থী এর প্রতিবাদে মোটর শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল পালন করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!