মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পা”চারকালে জ”ব্দ ১৮ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৬ নভেম্বর ‘২৫) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব শামুক জব্দ করা হয়। পরে জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার সকালে সুন্দরবনের চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এসময় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল মন্ডল বলেন, শামুক সুন্দরবনের খাদ্যশৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এভাবে অবৈধভাবে আহরণ করলে বন ও জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শামুকগুলো সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া পাচারচক্রে কারা জড়িত তা শনাক্তে তদন্ত করা হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!