মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাডভোকেট আক্তারুজ্জামান আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাডভোকেট মোঃ আক্তারুজ্জামান (আক্তার)। এরমধ্য দিয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশা পরিচালনার যোগ্যতা আনুষ্ঠানিকভাবে অর্জন করলেন।
অ্যাডভোকেট আক্তারুজ্জামান ২০১৬ সালে বিচারিক (জজ) আদালতে আইন পেশার সনদ লাভ করেন এবং ২০১৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন ধরে ফৌজদারি ও দেওয়ানী মামলায় সফলতার সঙ্গে কাজ করে আসার পর এবার তিনি আপিল বিভাগে আইন পরিচালনার অনুমতি পেলেন।
নিজের অর্জন প্রসঙ্গে অ্যাডভোকেট আক্তারুজ্জামান বলেন, “বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইন পেশা পালন করা আমার জন্য এক বিশাল সম্মান। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের আস্থা রক্ষায় সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই।”
তার এই সাফল্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাতক্ষীরা জেলার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!