শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে বিএনপি প্রার্থী ডা. মনিরুজ্জামানের গণসংযোগ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. মনিরুজ্জামান ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করছেন। মঙ্গলবার (১১ নভেম্বর ‘২৫) দিনব্যাপী শ্যামনগর সদরে গণসংযোগে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, আলহাজ্ব সোলায়মান কবির, অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, পৌর বিএনপির সাবেক আহায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির নেতা জহুরুল হক আপ্পু, সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান ও সদস্য সচিব আবুবকর সিদ্দিক, তাঁতী দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহায়ক মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রেজাউল ইসলাম এবং ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।

গণসংযোগ চলাকালে ডা. মনিরুজ্জামান বলেন, “শ্যামনগরের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” চলমান নির্বাচনী প্রচারণায় তিনি স্থানীয় বাজার, দোকানপাট ও ঘরে ঘরছ গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!