মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়নকল্পে দ্রুত গতিতে এগিয়ে চলছে ঈদগাহ ময়দান ঢালাই কাজ।

মঙ্গলবার (৭ অক্টোবর ‘২৫) দুপুরে শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে নির্মাণ কাজ পরিদর্শন ও নির্মাণ কাজের তদারকি করেছেন কেন্দ্রীয় ঈদগাহ কমিটি ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কেন্দ্রীয় ঈদগা কমিটির সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নুর আহম্মদ, পৌরসভার সচিব মোঃ লিয়াকত আলী, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার এস ও সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, নির্মাণ কাজের ঠিকাদার প্রতিনিধি সাইফুল ইসলাম অমি প্রমুখ।

ঈদগাহ কমিটির সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা পৌরসভার বিশেষ বরাদ্দ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঢালাই নির্মাণ কাজ করা হচ্ছে। ঈদগাহ ময়দান নির্মাণ কাজ ও সেই সাথে ঈদগাহের পানি নিষ্কাশনে ড্রেণেজ ব্যবস্থাসহ বিভিন্ন কাজ তদারকী করেন পৌর কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় ঈদগা কমিটি।

এ সময় কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ, সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!