শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

তালার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক এমপি হাবিব

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

বুধবার (১ অক্টোবর ‘২৫) সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ও তালা সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি এসময় ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরদার ইয়াছিন উল্লাহ, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ন-আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীন, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!