বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দরিদ্র ভ্যানচালকের জমি দ”খল ও হুম”কির প্রতি”বাদে সমা”বেশ

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী ফিংড়ী ইউনিয়নে দরিদ্র ভ্যান চালক ফজর আলীর জমি দখলের চেষ্টা ও জীবননাশের হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ‘২৫) বিকাল ৫ টার সময় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে এবং জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ সমিতির সভাপতি আদিত্য মল্লিক, ভূমিহীন সমিতির শেখ হাফিজুল ইসলাম, ভূমিহীন নেতা সেলিম রেজাসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ফজর আলী দীর্ঘদিন ধরে তার কবলাকৃত জমিতে বসতঘর নির্মাণের চেষ্টা করছেন। তবে প্রভাবশালী একটি মহল ওই জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। জমিতে ঘর নির্মাণে বাঁধা দেওয়ার পাশাপাশি তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, ফজর আলীর মতো একজন অসহায় ভ্যানচালকের জীবিকার একমাত্র অবলম্বন তার জমি দখল করতে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। তারা এ ধরনের অন্যায় ও হয়রানির তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও জানান, অবিলম্বে জমি দখলের অপচেষ্টা বন্ধ করে ফজর আলীর বসতঘর নির্মাণে সহযোগিতা না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!