বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

তালায় ছাগল, হাঁস-মুরগীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বেসরকারী সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে ল্যান্ডস্কেপের কমিউনিটি পর্যায়ে ছাগল, হাঁস-মুরগী ও সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ‘২৫) বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের জে,এন,এ দাখিল মাদ্রাসা মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বায়জিত হোসেন, অত্র মাদ্রাসার সভাপতি মাওঃ আব্দুর রহিম, সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান, মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হালিম, সহ-সুপার মাওঃ কবিরুল ইসলাম, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, আব্দুস সবুর শেখ, হজরত পাড়, ইসহাক আলী জোয়ার্দ্দার, আলতাপ হোসেন, রাজ্জাক পাড়, শিক্ষক গোলক মন্ডল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এমদাদ হোসেন, উত্তরণের তানিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, ফাওজুল কবীর, মোঃ আল আমিন, তাজুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ।

এ সময় ২৮ জনকে ৫৬ টি ছাগল, ৬জনকে ২০টি করে পাতি হাঁস, ৩জনকে ৩০টি করে দেশি মুরগী, ৩টি সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য ৫জনকে নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!