বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ডাকসু’র পক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ডাকসুতে বিজয়ীদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের সাতক্ষীরার প্রথমত শহীদ আসিফ হাসান সহ সকল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন নেতৃবৃন্দরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর ‘২৫) দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফ হাসানের বাড়িতে আসেন নেতৃবৃন্দরা। শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উপহার সামগ্রী প্রদান করেন নেতৃবৃন্দরা।

এরপর তারা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারতে অংশ নেন। পরে জেলার আশাশুনি সহ বিভিন্ন এলাকার শহীদদের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান নেতৃবৃন্দরা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব ইমরোজ, ঢাকা কলেজের সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের সভাপতি রেজায়ান হুসাইন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ছাত্র নেতা সাইফুল ইসলাম রনি, মাসুম বিল্লাহ, সাতক্ষীরা রেলপথ আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব জামিল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!