বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

কালিগঞ্জে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এবছরেও বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

শনিবার (৩১ মে ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্নের চত্বরে মেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দীন। অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু,
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেরা পরিষদের সড়কসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

মেলায় পৃথক ১০টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি চর্চা প্রদর্শন করা হচ্ছে। কৃষি উপ সহকারী কর্মকর্তারা সাজানো স্টলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। মেলায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু। সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি শেখ আব্দুল করিম মামুন হাসান, সংস্থার সহ- সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন, যা কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!