শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে বিএসএফ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

১৮ দিন পর দ্বিতীয় দফা আবারও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২৭ মে ‘২৫) ভোরে তাদেরকে পুশইন করা হয়। পরে স্থানীয় বিজিবি জওয়ানরা তাদেরকে প্রথমে কুশখালী বিজিবি হেফাজতে রাখলেও বেলা তিনটার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এদের মধ্যে ৯ জন শিশু ও ৭ জন নারী ৭ জন পুরুষ রয়েছে।
এঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের বিষয়টি নিয়ে কথা বলেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমুল হক জানান, বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে তাদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৯ মে সাতক্ষীরা সুন্দরবনের মধ্যে নদীপথ দিয়ে তিন ভারতীয় নাগরিকসহ ৭৮ জনকে পুশ-ইন করে বিএসএফ। তাদেরকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধিন গহীন সুন্দরবনের মান্দারবাড়ীয়া চর এলাকায় নদী পথ দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!