বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

সাতক্ষীরায় অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন এর শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

“বাল্যবিয়ে রুখব,সম্ভাবনার আগামী গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে ‘২৫) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের হলরুমে এর জেলা পরিচালক মুশফিক উর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য আফিয়া নাওয়ার অনু।

তিনি বলেন, ” সাতক্ষীরা জেলায় আমরা বাল্যবিয়ে শূন্য শতাংশে নিয়ে আসার চেষ্টা করব। “

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের পরিচালক সুদীপ্ত দেবনাথ।

কর্মশালায় শিশু অধিকার নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান , অর্গানাইজিং সেক্রেটারি নাজিফা নিশাত নুহা এবং অফিস সম্পাদক তৌফিক হোসাইন, সহ সম্পাদক তানজিম রিয়াদ, সদস্য আল আমিন প্রমুখ।

উক্ত কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম,আব্দুর রকিব আল মেহেদী।

তিনি বলেন, “এই সামাজিক ব্যাধিকে আমরা একসাথে নির্মুল করব এবং বাল্যবিয়ে প্রতিরোধে সর্বাত্মক সচেতন থাকব।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শীখা রাণী রায় ও সহকারী শিক্ষক নাজমা খাতুন।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে। কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অতি আনন্দের সহিত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হন সাদিয়া, আরেফিন ও রিয়াদ । এই তিন জনকে সাহিত্যের বই পুরষ্কৃত করা হয়।

শিক্ষার্থী সাদিয়া তৃতীয় মাত্রাকে জানায়, ” কর্মশালায় সে শিশু অধিকার আইন ও বাল্যবিবাহ আইন সম্পর্কে জানতে পেরেছে এবং এই কর্মশালাটি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে সে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে।”

অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে ও সৈয়দ মেহেদি রাসেল ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।

সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!